যশোরের ঝিকরগাছার অগ্নিদগ্ধ অন্তঃসত্ত্বা গৃহবধূ পুতুলরানী দাস (১৬) মারা গেছেন। স্বজনদের অভিযোগ, চোখের সামনে এ ঘটনা ঘটালেও তাকে রক্ষা না করে চুপচাপ ছিলেন স্বামী। অবশ্য স্বামী ও তার পরিবারের দাবি, রাগের বশে আত্মহত্যা করেছেন পুতুল এবং তাকে রক্ষা করতে গিয়ে প্রদীপ দাসও (২৫) দগ্ধ হয়েছেন।

মৃতের মা পুষ্পরাণী দাস জানান, প্রতিবেশীরা তাকে উদ্ধার করে ঝিকরগাছা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। খবর পেয়ে পুলিশ তাদের উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য যশোর জেনারেল হাসপাতালে পাঠায়।

যশোরের অতিরিক্ত পুলিশ সুপার (নাভারণ সার্কেল) জুয়েল ইমরান বলেন, খবর পেয়ে আমরা রাতে ঘটনাস্থলে যাই। অভিযোগ ওঠায় প্রদীপকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।