জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) সভায় ২০২৪-২০২৫ অর্থ বছরের
জন্য ২ লাখ ৬৫ হাজার কোটি টাকার বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) অনুমোদন দেয়া হয়েছে।
এছাড়া স্বায়ত্বশাসিত সংস্থা বা কর্পোরেশনের প্রায় ১৩ হাজার ২৮৮ কোটি ৯১ লক্ষ টাকার
টাকা এডিপিও অনুমোদিত হয়েছে।
প্রধানমন্ত্রী ও এনইসি'র চেয়ারপারসন শেখ হাসিনার সভাপতিত্বে
আজ বৃহস্পতিবার (১৬ মে) শেরেবাংলা নগরস্থ এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত জাতীয় অর্থনৈতিক
পরিষদের সভায় এ অনুমোদন দেয়া হয়েছে।
এডিপিতে সরকারি অর্থায়ন
ধরা হয়েছে ১ লাখ ৬৫ হাজার কোটি টাকা। আর বিদেশী ঋণের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১ লাখ
কোটি টাকা। এবারের এডিপিতে প্রকল্প রয়েছে
১৩২১টি।
বরাদ্দ প্রদানের ক্ষেত্রে বর্তমান বৈশ্বিক অর্থনৈতিক প্রেক্ষাপট
বিবেচনায় রেখে খাদ্য নিরাপত্তার লক্ষ্যে কৃষি, কৃষিভিত্তিক শিল্প, বিদ্যুৎ খাত, শ্রম-শক্তির
দক্ষতা বৃদ্ধি, দারিদ্র্য হ্রাসকরণ সংক্রান্ত প্রকল্পে অগ্রাধিকার দেয়া হয়েছে।
সভায় মন্ত্রিপরিষদের সদস্য, মন্ত্রিপরিষদ সচিব, বাংলাদেশ
ব্যাংকের গভর্নর, এসডিজি'র মূখ্য সমন্বয়ক, পরিকল্পনা কমিশনের সদস্যবৃন্দ এবং বিভিন্ন
মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ও সচিবসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।










