বে গ্রুপের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান শিল্পপতি শামসুর রহমান শাহজাদা মিঞা আর নেই। সোমবার (১৩ মে) স্থানীয় সময় রাত ৯টায় সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর। তিনি স্ত্রী, তিন ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
শামসুর রহমান ১৯৭৩ সালে বাংলাদেশ সিভিল সার্ভিসে যোগ দেন। চাকরি থেকে অবসর নিয়ে ১৯৭৭ সালে তিনি বে ট্যানারিজ প্রতিষ্ঠা করেন তিনি।










