বেতন বৈষম্য নিরসনসহ ১০ দফা দাবিতে সমাবেশ করেছেন জাতীয়করণকৃত কলেজের শিক্ষকরা। গতকাল রংপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি মিলনায়তনে বিভাগের আট জেলার বিভিন্ন কলেজ শিক্ষকদের এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে কোয়ারির নামে প্রহসন বন্ধ করে বৈধভাবে নিয়োগপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের আত্তীকরণ, বৈষম্য নিরসন, নন-ক্যাডার পদে ক্যাডার পদায়ন বন্ধসহ ১০ দফা দাবি বাস্তবায়নের আহ্বান জানান বক্তারা। অন্যথায় বৃহত্তর আন্দোলন গড়ে তোলার ঘোষণা দেয়া হয়।