বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ওপেন স্কুল পরিচালিত এসএসসি প্রোগ্রামের ভর্তিচ্ছু যেসব আবেদনকারী জেএসসি/জেডিসি/অষ্টম শ্রেণী/সমমানের সনদ নেই তাদের ভর্তি পরীক্ষার ফল গতকাল প্রকাশ হয়েছে। ভর্তি কমিটির সভাপতি ড. মো. জাকিরুল ইসলাম আনুষ্ঠানিকভাবে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সৈয়দ হুমায়ুন আখতারের হাতে এ ফলাফল তুলে দেন।
বিশ্ববিদ্যালয়ের তথ্য ও গণসংযোগ বিভাগের পরিচালক (ভারপ্রাপ্ত) ড. আ. ফ. ম. মেজবাহ উদ্দিন জানান, ফলাফল www.bou.ac.bd এবং বাউবির সব আঞ্চলিক ও উপ-আঞ্চলিক কেন্দ্রে জানা যাবে। ৪ হাজার ৮৭৮ জনের মধ্যে পরীক্ষায় অংশগ্রহণ করে উত্তীর্ণ হয় ৩ হাজার ৯২৭ জন। উত্তীর্ণ শিক্ষার্থীদের ভর্তি কার্যক্রম ১৫ মে থেকে ৩১ মে পর্যন্ত চলবে।










