বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট করপোরেশনের (বিআরটিসি) উদ্যোগে টঙ্গী থেকে মেট্রোরেল স্টেশন পর্যন্ত শাটল বাস সার্ভিস চালু হয়েছে। প্রতিদিন সকাল ৭টা-রাত ৮টা পর্যন্ত চলবে এ বাস। গতকাল দুপুর ১২টায় টঙ্গীর স্টেশন রোডে এ বাস সার্ভিসের উদ্বোধন করেন গাজীপুর-২ আসনের সংসদ সদস্য মো. জাহিদ আহসান রাসেল। জাহিদ আহসান রাসেল বলেন, ‘গাজীপুর ও টঙ্গীবাসী মেট্রোরেলের সুবিধা থেকে বঞ্চিত হচ্ছিল। ‌বিআরটিসির এই সার্ভিস রাজধানীর আব্দুল্লাহপুর থেকে উত্তরা দিয়াবাড়ীর মেট্রো রেলস্টেশন পর্যন্ত চালু হলো।