ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাসেল, তার স্ত্রী ও প্রতিষ্ঠানটির চেয়ারম্যান শামীমা নাসরিনকে রাজধানীর ধানমন্ডি থেকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান আজ মঙ্গলবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন। এতে বলা হয়েছে, সোমবার দিবাগত রাত আনুমানিক ১২টা ১০ এ ধানমন্ডিতে এক বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, গ্রেফতার মোহাম্মদ রাসেল ও শামীমা নাসরিনের বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় সর্বমোট ৩৯১টি পরোয়ানা রয়েছে।

পুলিশের দাবি, এ দুই ব্যক্তি দীর্ঘদিন পলাতক থাকার পর সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে ডিবি পুলিশ তাদের গ্রেফতার করেছে।