জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক সহকারী কর কমিশনার শ্যামল কৃষ্ণ দাসের নামে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল দুদকের সমন্বিত জেলা কার্যালয়ে (ঢাকা-১) সহকারী পরিচালক মো. মাহাবুব মোর্শেদ মামলাটি করেন।

এজাহারে অভিযোগ আনা হয়েছে, তিনি জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসংগতিপূর্ণ ১ কোটি ৮৫ লাখ ৯৫ হাজার টাকা মূল্যের সম্পদ অর্জন ও ভোগদখলে রেখে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৭(১) ধারায় শাস্তিযোগ্য অপরাধ করেছেন। শ্যামল কৃষ্ণ দাস আয়কর বিভাগে সর্বশেষ সহকারী কর কমিশনার হিসেবে কর্মরত থেকে বিভিন্ন দুর্নীতিমূলক কর্মকাণ্ডের মাধ্যমে এ সম্পদ অর্জন করেছেন। তার বাড়ি পটুয়াখালী জেলায়।