ছাত্রলীগের ঢাবি শাখার উপ নাট্য ও বিতর্ক সম্পাদক লিপ্টন ইসলামকে আটক করেছে পুলিশ। বুধবার (১২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় টিএসসি থেকে তাকে আটক করে শাহবাগ থানায় সোপর্দ করা হয়েছে।
শাহবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ খালিদ মনসুর বিষয়টি নিশ্চিত করেছেন।
তবে, লিপ্টনের বিরুদ্ধে কোনো মামলা রয়েছে কিনা বা তাকে কোনো মামলায় গ্রেফতার দেখানো হবে কিনা সে বিষয়ে জানায়নি পুলিশ।
উল্লেখ্য, গত ২৩ অক্টোবর আওয়ামী লীগের অঙ্গ-সংগঠন ছাত্রলীগকে নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।










