শেখ হাসিনার আমৃত্যু কারাদণ্ডের বিরুদ্ধে মৃত্যুদণ্ড চেয়ে আজ সোমবার প্রসিকিউশন আপিল বিভাগে আপিল দায়ের করবে। এ নিয়ে ট্রাইব্যুনালের সামনে ১২ টায় ব্রিফিং হবে।

এর আগে, জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পৃথক অভিযোগে মৃত্যুদণ্ডের পাশাপাশি আমৃত্যু কারাদণ্ড দিয়েছিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। যে অভিযোগে তাকে আমৃত্যু কারাদণ্ড দেয়া হয়েছিল, সে রায়ের বিরুদ্ধে মৃত্যুদণ্ড চেয়ে আপিল করার কথা জানিয়েছিলেন প্রসিকিউশন (রাষ্ট্রপক্ষ)।

গত ২৭ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাঙ্গণে গণমাধ্যমকে এ কথা জানান প্রসিকিউটর গাজী মোনাওয়ার হুসাইন।