বড়দিন উপলক্ষে খ্রিস্টান সম্প্রদায়ের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

আজ বুধবার (২৫ ডিসেম্বর) সন্ধ্যায় রাজধানীর কাকরাইল চার্চে আসেন পররাষ্ট্র উপদেষ্টা। সেখানে তিনি খ্রিস্টান সম্প্রদায়ের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।

উপদেষ্টা বলেন, আমাদের সংস্কৃতির অংশ হচ্ছে সকল ধর্মের মাঝে সম্প্রীতি ও সহাবস্থান। এটি আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং আমাদের এই সংস্কৃতিতে ধর্মীয় সংঘাত নেই। আমরা সবাই একসঙ্গে শান্তিতে থাকতে চাই।

এ সময় মুক্তিযুদ্ধ এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক-ই আজম বীর প্রতীক; আর্চবিশপ বিজয় এন ডি’ক্রুজ, ফাদার আলবার্ট রোজারিও প্রমুখ উপস্থিত ছিলেন।