ভারতের পররাষ্ট্রসচিব বিনয় কোয়াত্রা আগামী বুধবার (৮ মে) ঢাকায় আসছেন। রোববার (৫ মে) সন্ধ্যা ছয়টায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র বণিক বার্তাকে
এ তথ্য নিশ্চিত করেছে।
জানা গেছে, দুই দিনের ঢাকা সফরে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিল্লি
সফরের সূচি চূড়ান্ত করাসহ এ সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করবেন।










