সেনাবাহিনী প্রধান জেনারেল এসএম শফিউদ্দিন আহমেদ যুক্তরাষ্ট্রের অ্যাসোসিয়েশন অব দ্য ইউনাইটেড স্টেট আর্মির (এইউএসএ) প্রেসিডেন্ট ও সিইও জেনারেল রবার্ট বি ব্রাউনের আমন্ত্রণে সরকারি সফরে যুক্তরাষ্ট্রে সফরে গেছেন। সফরকালে তিনি যুক্তরাষ্ট্রের হাওয়াই অঙ্গরাজ্যে ১৪-১৬ মে অনুষ্ঠেয় ‘দ্য ল্যান্ড ফোর্সেস প্যাসিফিক (ল্যানপ্যাক) সিম্পোজিয়াম অ্যান্ড এক্সপোজিশন-২০২৪’-এ অংশগ্রহণ করবেন। এ সিম্পোজিয়ামের লক্ষ্য হলো ইন্দো-প্যাসিফিক অঞ্চলের স্থল বাহিনীগুলোর মধ্যে সম্পর্ক উন্নয়নের মাধ্যমে পারস্পরিক আস্থার পরিবেশ সৃষ্টি করা, পেশাদার সম্পর্ক উন্নয়ন ও আঞ্চলিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা। সিম্পোজিয়ামে অংশগ্রহণের পাশাপাশি বাংলাদেশ সেনাপ্রধান যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স ও অস্ট্রেলিয়ার বাহিনী প্রধানসহ বিভিন্ন দেশ থেকে আগত সেনাপ্রধান ও অন্যান্য উচ্চপদস্থ সামরিক কর্মকর্তাদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে অংশগ্রহণ করবেন এবং পারস্পরিক সহযোগিতার বিভিন্ন বিষয়ে আলোচনা করবেন। সিম্পোজিয়াম শেষে তিনি ১৯ মে দেশে ফিরবেন। —আইএসপিআর
সিম্পোজিয়ামে অংশ নিতে যুক্তরাষ্ট্র গেলেন সেনাপ্রধান
সেনাবাহিনী প্রধান জেনারেল এসএম শফিউদ্দিন আহমেদ যুক্তরাষ্ট্রের অ্যাসোসিয়েশন অব দ্য ইউনাইটেড স্টেট আর্মির (এইউএসএ) প্রেসিডেন্ট ও সিইও জেনারেল রবার্ট বি ব্রাউনের আমন্ত্রণে সরকারি সফরে










