ডেঙ্গু সংক্রমণ বাড়ার আগেই সংক্রমণ
প্রতিরোধে জনসচেতনতায় গুরুত্ব দেয়ার তাগিদ দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী
ডা. সামন্ত লাল সেন। তিনি বলেন, ‘ডেঙ্গু প্রতিরোধে আমরা অনেক আলোচনা ইতোমধ্যে করেছি।
আমি নির্দেশনা দিয়েছি যাতে ডেঙ্গুকালীন সময়ে কোনোভাবেই স্যালাইন সংকট দেখা না দেয় এবং
স্যালাইনের দামও না বাড়ে।’
আজ মঙ্গলবার(৭ মে) রাজধানীর সিরডাপ
মিলনায়তনে ২০২৪ সালের ডেঙ্গু নিয়ে প্রস্তুতি নিয়ে আয়োজিত এক অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী
এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, ‘ডেঙ্গুতে আমি নিজের
মাকে হারিয়েছি। তাই ডেঙ্গু নিয়ে আমার চিন্তা আছে। আমি কাজ করবো যাতে আর কারো মা এতে
মারা না যায়।’
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘সব রোগের
ক্ষেত্রেই সবচেয়ে বড় বিষয় হচ্ছে যাতে রোগটি কারো হওয়ার আগেই প্রতিরোধ করা যায়। যাতে
মানুষের ডেঙ্গু না হয় সেই ব্যবস্থা নিতে হবে। মশা নির্মূলে সবাইকে একসঙ্গে কাজ করবে।
স্থানীয় সরকার মন্ত্রণালয় ও সিটি কর্পোরেশন এবং যে ঘরে মানুষ থাকে সেখানকার বিষয়ে সবাইকেই
সচেতন থাকতে হবে।’
তিনি আরো বলেন, ‘ডেঙ্গু সংক্রমণ বাড়লে
হাসপাতালগুলোকে খালি রাখার ব্যবস্থা করার নির্দেশনা দিয়েছি। যাতে করে পরে সার্জারী
বা ভর্তি না করিয়ে চিকিৎসা দেয়া যায় এমন যারা আছে তাদের হাসপাতালে ভর্তি না করে যাদের
প্রয়োজন তাদের ভর্তি করা হয়।’
মন্ত্রী বলেন, ‘আমাদের ফগিং বিষয়ে কিছু ভুল ধারণা আছে। এ বিষয়ে আলোচনা করব। সিটি কর্পোরেশনের সঙ্গেও অপেনলি আলোচনা করব।










