চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানার এক কিলোমিটার এলাকার ডোবা থেকে মনির
(১২) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ মঙ্গলবার (২৮ মে) দুপুরে নূরন্নবী হাউজিং
সোসাইটির পেছন থেকে ওই শিশুর মরদেহ উদ্ধার করা হয়। এদিকে গতকাল সোমবার (২৭ মে) চট্টগ্রাম
নগরী ও বোয়ালখালীর খাল থেকে ২ জনের মৃতদেহ উদ্ধার করা হয়।
চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল কবির বলেন,
গত রোববার (২৬ মে) বিকাল ৫টার দিকে মনির কাউকে না বলে বাসা থেকে বের হয়ে যায়। রাতে
বাসায় ফিরে না আসায় সোমবার মনিরের মা হালিমা বেগম থানায় জিডি করে। পরে মঙ্গলবার দুপুরে
মনিরের মরদেহ এক কিলোমিটার এলাকার ডোবা থেকে উদ্ধার করা হয়েছে। তার শরীরে আঘাতের চিহ্ন
পাওয়া যায়নি। বিদ্যুৎস্পৃষ্টে মনিরের মৃত্যু
হয়েছে। সিসিটিভি ফুটেজ দেখে আমরা নিশ্চিত হয়েছি।










