আগামী ২ জুন ২০২৪-২৫ অর্থবছরের বাজেট অধিবেশন বসবে এবং ৬ জুন ২০২৪-২৫ অর্থবছরের বাজেট প্রস্তাব সংসদে পেশ করা হবে। এদিন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী জাতীয় বাজেট উত্থাপন করবেন। গতকাল সংসদ সচিবালয় সূত্রে এ তথ্য জানা গেছে।
আগামী ২ জুন ২০২৪-২৫ অর্থবছরের বাজেট অধিবেশন বসবে বলে প্রাথমিকভাবে সিদ্ধান্ত হয়েছে। আর ৬ জুন ২০২৪-২৫ অর্থবছরের বাজেট উত্থাপনের দিন নির্ধারণ করা হয়েছে। বাজেট অধিবেশনকে কেন্দ্র করে সংসদ সচিবালয়ের বাজেট শাখা ও কর্মকর্তারা ব্যাপক প্রস্তুতি গ্রহণ করতে চলেছেন। এর আগে সংবিধানের ৭১(১)-এর এ ধারা মতে রাষ্ট্রপতি বাজেট অধিবেশন আহ্বান করবেন। বাজেট পেশের দিনক্ষণ ঠিক করে এরই মধ্যে কর্মকর্তাদের দায়িত্ব বণ্টন করে দেয়া হয়েছে। এদিকে অর্থ বিভাগ সূত্র জানায়, ২০২৪-২৫ অর্থবছরের বাজেট হবে প্রায় ৮ লাখ কোটি টাকার, যা হবে বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ আকারের বাজেট।










