বাংলাদেশ সেনাবাহিনী জলক্রীড়া প্রতিযোগিতা ২০২৪-এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান গতকাল ১৯ পদাতিক ডিভিশনের শহীদ সালাহউদ্দিন সেনানিবাসে অনুষ্ঠিত হয়। ওই প্রতিযোগিতায় বাংলাদেশ সেনাবাহিনীর অ্যাডজুট্যান্ট জেনারেল মেজর জেনারেল মুহাম্মদ যুবায়ের সালেহীন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের পুরস্কার দেন। এ সময় উপস্থিত ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল মো. তরিকুল ইসলাম, ভারপ্রাপ্ত ডিভিশন কমান্ডার ১৯ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার ঘাটাইল এরিয়া। এ প্রতিযোগিতায় বিভিন্ন ফরমেশন থেকে মোট ১৪টি দল অংশগ্রহণ করে। সাঁতার ও ডাইভিং প্রতিযোগিতায় ১৯ পদাতিক ডিভিশন দল, ১৪টি স্বর্ণ, চারটি রৌপ্য ও নয়টি ব্রোঞ্জ পদক পেয়ে চ্যাম্পিয়ন এবং ৫৫ পদাতিক ডিভিশন দল সাতটি স্বর্ণ, নয়টি রৌপ্য ও তিনটি ব্রোঞ্জ পদক পেয়ে রানার্সআপ হওয়ার গৌরব অর্জন করে। শ্রেষ্ঠ সাঁতারু নির্বাচিত হন ১৯ পদাতিক ডিভিশন দলের ইউপি সার্জেন্ট মো. ফয়সাল আহমেদ। ওয়াটার পোলো প্রতিযোগিতায় ১৯ পদাতিক ডিভিশন চ্যাম্পিয়ন ও ১১ পদাতিক ডিভিশন রানার্সআপ হওয়ার গৌরব অর্জন করে। ওয়াটার পোলোতে শ্রেষ্ঠ খেলোয়াড় হিসেবে বিবেচিত হন ১১ পদাতিক ডিভিশন দলের ইউপি ল্যান্স করপোরাল মো. রাশিবুল হাসান। —আইএসপিআর
সেনাবাহিনীর জলক্রীড়া প্রতিযোগিতা সমাপ্ত
বাংলাদেশ সেনাবাহিনী জলক্রীড়া প্রতিযোগিতা ২০২৪-এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান গতকাল ১৯ পদাতিক ডিভিশনের শহীদ সালাহউদ্দিন সেনানিবাসে অনুষ্ঠিত হয়। ওই প্রতিযোগিতায় বাংলাদেশ










