গবেষণা ও প্রকাশনায় বিশেষ অবদানের জন্য উত্তরা
ইউনিভার্সিটির ৪০ শিক্ষক ও ৮ শিক্ষার্থী পেয়েছেন রিসার্চ এন্ড পাবলিকেশন
অ্যাওয়ার্ড ২০২৩। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) পূর্ণকালীন সদস্য অধ্যাপক ড. বিশ্বজিৎ
চন্দ,
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয়
মঞ্জুরি কমিশনের বেসরকারি বিশ্ববিদ্যালয় বিভাগের পরিচালক মো. ওমর ফারুখ।
১৮ মে (শনিবার) দুপুর ৩.০০ টায় ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাস হোল্ডিং-৭৭, বেড়িবাধঁ রোড, তুরাগ, উত্তরা, ঢাকা-১২৩০ এর মাল্টিপারপাস হলে সেন্টার ফর রিসার্চ এন্ড ট্রেনিং (সিআরটি) এ অ্যাওয়ার্ড অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় বিভিন্ন অনুষদের শীর্ষ ৪০ জন শিক্ষক ও ৮ জন শিক্ষার্থীকে রিসার্চ এন্ড পাবলিকেশন অ্যাওয়ার্ড ২০২৩ প্রদান করা হয়। ওয়েব অব সায়েন্স, স্কোপাস ইনডেক্স জার্নাল, ইউ ইউ জার্নালসহ জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের জার্নালে তাদের গবেষণাপত্র প্রকাশিত হওয়ার সম্মান স্বরুপ এ অ্যাওয়ার্ড দেয়া হয়।
রিসার্চ অ্যান্ড পাবলিকেশন অ্যাওয়ার্ড ২০২৩" অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ইয়াসমীন আরা লেখা। "রিসার্চ অ্যান্ড পাবলিকেশন অ্যাওয়ার্ড ২০২৩"এ স্বাগত বক্তব্য প্রদান করেন উত্তরা ইউনিভার্সিটির স্কুল অব সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিংয়ের ডিন ও সেন্টার ফর রিসার্চ এন্ড ট্রেনিং (সিআরটি) এর পরিচালক অধ্যাপক ড. মো. মিজানুর রহমান।
এ সময় আরো উপস্থিত ছিলেন ফিনটেক
রিসার্চ গ্রুপের পরিচালক আবিদ আজিজ, উত্তরা
ইউনিভার্সিটির উপ-উপাচার্য অধ্যাপক ড. গৌর গোবিন্দ গোস্বামী, রেজিস্ট্রার, সকল ডিন,
চেয়ারম্যান, অধ্যাপক, সহযোগী অধ্যাপকসহ অন্যান্য শিক্ষকরা।










