রংপুরে নাট্য সংগঠনসহ ১০ গুণীজন পেয়েছেন শিল্পকলা একাডেমি সম্মাননা। শিল্প ও সংস্কৃতি বিকাশে বিশেষ অবদান রাখায় ২০২২ ও ২০২৩ সালের জন্য তাদের এ সম্মাননা দেয়া হয়েছে। গতকাল রংপুর শিল্পকলা একাডেমি মিলনায়তনে গুণীজনদের উত্তরীয় পরিয়ে দেন অতিথিরা।
এবার সংস্কৃতি বিকাশে শিল্পকলা একাডেমি সম্মাননা-২০২২ পেয়েছেন অভিনয়ে বেনী মাধব বণিক, আবৃত্তিতে আনওয়ারুল ইসলাম রাজু, লোকসংগীতে মাহমুদা আখতার মিলা, যন্ত্রসংগীতে নুরুজ্জামান মিয়া ও কণ্ঠসংগীতে রফিকুল ইসলাম রইস। এছাড়া শিল্পকলা একাডেমি সম্মাননা-২০২৩ পেয়েছেন অভিনয়ে মানস চন্দ্র সেনগুপ্ত, যন্ত্রসংগীতে আব্দুল আলীম, কণ্ঠসংগীতে গিয়াস উদ্দিন, আবৃত্তি নাসরিন সুলতানা ও সৃজনশীল সাংস্কৃতিক সংগঠন রংপুর নাট্য কেন্দ্র।










