আমেরিকান চেম্বার অব কমার্স ইন বাংলাদেশ (অ্যামচেম) ও ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাসের যৌথ আয়োজনে ২৯তম ইউএস ট্রেড শোতে অংশ নিয়েছে রিমার্ক এলএলসি ইউএসএর অ্যাফিলিয়েটেড প্রতিষ্ঠান রিমার্ক এইচবির কালার কসমেটিকস ব্র্যান্ড হারল্যান। হারল্যানের বিভিন্ন প্রিমিয়াম কালার কসমেটিকস পণ্য আগ্রহ ভরে দেখছেন দর্শকরা।

৯ মে থেকে ১১ মে পর্যন্ত তিন দিনব্যাপী ইউএস ট্রেড শো চলবে। যার মধ্যে বরাবরের মতো আমেরিকান কোম্পানির ব্র্যান্ড হারল্যানের পণ্য সমৃদ্ধ রিমার্ক-হারল্যানের গ্র্যান্ড প্যাভিলিয়ন আলাদাভাবে দর্শনার্থীদের নজর কেড়েছে।

ক্রেতা ও দর্শনার্থীদের জন্য হারল্যান নিয়ে এসেছে বৃহৎ পরিসরে বুলেট লিপস্টিক, লিপ গ্লস, নেইল পলিশ ও জেল লাইনারের লাইনআপ। প্রতিষ্ঠানটি বলছে, ম্যাট ফিনিশের বুলেট লিপস্টিকের সঙ্গে ঠোঁটের কালার টেক্সচার হবে আরো ঘন ও আকর্ষণীয়, অন্যদিকে ডিউ ড্রপ ও গ্যালাকটিক গ্ল্যাম লিপ গ্লস ঠোঁটকে রাখবে সফট ও হাইড্রেটেড। এছাড়াও নেইল পলিশের ক্লাসিক, জেল, হলোগ্রাফিক ও গ্লিটারের ৪টি ভিন্ন ধরন, নখের সাজে যোগ করবে নতুন মাত্রা।

হারল্যান বলছে, শিগগিরই তারা প্রোডাক্ট রেঞ্জে যোগ করতে যাচ্ছে লিকুইড লিপস্টিক। ক্রেতাদের কথা মাথায় রেখে প্রতিষ্ঠানটি তাদের সব ধরনের পণ্যে দিচ্ছে ২৫ শতাংশ মূল্যছাড়।

উল্লেখ্য, রিমার্ক-হারল্যানের সঙ্গে এর আগে অন্তর্ভুক্ত হয়েছেন চিত্রনায়ক শাকিব খান, ক্রিকেটার সাকিব আল হাসান, চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম, পরীমনি, অপু বিশ্বাস, নুসরাত ফারিয়া, নাজিফা তুষি ও চিত্রনায়ক মামনুন হাসান ইমনসহ আরো অনেক মিডিয়া ব্যক্তিত্ব। 

রিমার্ক এলএলসি ইউএসএর অ্যাফিলিয়েটেড প্রতিষ্ঠান রিমার্ক এইচবি বাংলাদেশের মানুষের জীবনযাত্রার মান বৃদ্ধির প্রয়াসে কাজ করে যাচ্ছে বলে জানান কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক আশরাফুল আম্বিয়া। তিনি বলেন, নকল ও ভেজালমুক্ত পণ্য ব্যবহার করে দেশের মানুষ যাতে গ্লোবাল স্ট্যান্ডার্ড অব লিভিং অনুযায়ী সবরকম সুযোগ সুবিধা পেতে পারে তাই রিমার্কের লক্ষ্য। এরই ধারাবাহিকতায় রিমার্ক প্রতিষ্ঠিত করেছে দেশের সবচেয়ে বড় রিটেইল চেইন শপ হারল্যান স্টোর যেখানে পাওয়া যাচ্ছে শতভাগ নির্ভেজাল কালার কসমেটিকস, স্কিনকেয়ার, হোমকেয়ার ও পার্সোনাল কেয়ার পণ্য। বিজ্ঞপ্তি