প্রতি মণ ধানের দাম ১ হাজার ৫০০ টাকা নির্ধারণসহ নয় দফা দাবি জানিয়েছে কৃষক সমিতি। গতকাল রাজবাড়ীর কালুকালীতে মানববন্ধন শেষে এ-সংক্রান্ত একটি স্মারকলিপি দেন সংগঠনের নেতারা। সরকার প্রতি মণ ধানের দাম নির্ধারণ করেছে ১ হাজার ২৪০ টাকা। অথচ উৎপাদন খরচ তার চেয়ে বেশি বলে দাবি করেন বক্তারা। এছাড়া সরকারি গুদামে ধান বিক্রিতে হয়রানি বন্ধে ব্যবস্থা নেয়ার দাবি জানান তারা।
ধানের দাম বাড়ানোর দাবিতে মানববন্ধন
প্রতি মণ ধানের দাম ১ হাজার ৫০০ টাকা নির্ধারণসহ নয় দফা দাবি জানিয়েছে কৃষক সমিতি।










