উপজেলা পরিষদ নির্বাচনের আগে চট্টগ্রামের আনোয়ারা ও চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) প্রত্যাহারের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। গতকাল তাদের প্রত্যাহার চেয়ে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বরাবর চিঠি দেয় ইসি। চন্দনাইশ থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) দায়িত্ব পালন করছেন ওবায়দুল ইসলাম এবং আনোয়ারা থানায় সোহেল আহমেদ। আগামীকাল ২৯ মে আনোয়ারা ও চন্দনাইশ উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হবে।
দুই ওসিকে প্রত্যাহারের নির্দেশ
উপজেলা পরিষদ নির্বাচনের আগে চট্টগ্রামের আনোয়ারা ও চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) প্রত্যাহারের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।










