বিদেশে পাচার হওয়া ২৩৪ বিলিয়ন ডলার ফিরিয়ে আনতে শিগগিরই আইন প্রণয়ন করা হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। সোমবার (১০ মার্চ) প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে এক উচ্চপর্যায়ের বৈঠকে এ সিদ্ধান্ত হয়।
পরে রাজধানীর ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে প্রেস ব্রিফিংয়ে শফিকুল আলম জানান, ১১টি ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে টাকা পাচারের অভিযোগ আনা হয়েছে। এর মধ্যে এক নম্বরে রয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এ সময় আরও ছিলেন ডেপুটি প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার, ডেপুটি প্রেস সচিব অপূর্ব জাহাঙ্গীর ও সহকারী প্রেস সচিব সুচিস্মিতা তিথি।










