রাজবাড়ী জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকালে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এ সভা হয়। জেলা প্রশাসক আবু কায়সার খানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য আলহাজ কাজী কেরামত আলী, সিভিল সার্জন ডা. মো. ইব্রাহিম টিটন ও পুলিশ সুপার জিএম আবুল কালাম আজাদ।