বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে (বাউবি) ‘বাংলাদেশ ও বিশ্ব পরিবেশ’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গতকাল আয়োজিত সেমিনারে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সৈয়দ হুমায়ুন আখতার। দিবসটি উপলক্ষে বাউবি এবং আওয়ামী লীগের বন ও পরিবেশ উপকমিটির যৌথ উদ্যোগে শোভাযাত্রা ও বৃক্ষরোপণ করা হয়।