রাজধানীর মোহাম্মদপুর ফার্টিলিটি সার্ভিসেস অ্যান্ড ট্রেনিং সেন্টারে
(১০০ শয্যা বিশিষ্ট মা ও শিশু হাসপাতাল) ঊর্ধ্বমুখী সম্প্রসারণের টিন শেড ভেঙে পড়েছে।
এ সময় হাসপাতালের বহির্বিভাগের কার্যক্রম চলছিল। টিন শেড ভেঙে পড়ার ঘটনায় একজন আহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, হাসপাতাল ভবনের ঊর্ধ্বমুখী সম্প্রসারণের জন্য ছয়তলায় নির্মাণ কাজ চলছে। সোমবার (৬ মে) সকাল সাড়ে দশটার দিকে ভবনের মূল দরজার চারপাশে ঝুলন্ত টিনের ছাউনি ভেঙে পড়ে। এতে চিকিৎসা নিতে আসা শত শত মানুষ আতঙ্কিত হয়ে পড়েন।










