ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত ইঞ্জিনিয়ারিং কলেজ ও ইনস্টিটিউটগুলোয় ২০২৫-২৬ শিক্ষাবর্ষে প্রযুক্তি ইউনিটের অধীনে ভর্তি পরীক্ষার জন্য অনলাইনে আবেদন গ্রহণের সময়সূচি প্রকাশ করা হয়েছে।

আজ রোববার ঢাবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। নির্ধারিত সময়সূচি অনুযায়ী, আগামী ১৪ জানুয়ারি থেকে প্রযুক্তি ইউনিটের অধীনে ভর্তির জন্য অনলাইনে আবেদন গ্রহণ শুরু হবে, চলবে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত।

বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, ভর্তি পরীক্ষা আগামী ৪ এপ্রিল শনিবার অনুষ্ঠিত হবে। সকাল ১১টা থেকে দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত এ পরীক্ষা নেয়া হবে। পরীক্ষার আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ৮৫০ (আটশত পঞ্চাশ) টাকা।