বিএসসি (পাস) কোর্সের সমান মর্যাদাসহ চার দফা দাবি আদায়ে আন্দোলন কর্মসূচি ঘোষণা করেছে ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি)। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ১২-২৭ মে পর্যন্ত আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হয়েছে। কুমিল্লা শাখার উদ্যোগে গতকাল নগরীর কান্দিরপাড় কার্যালয়ে সংবাদ সম্মেলন আয়োজন করা হয়। এ সময় দাবি উপস্থাপনসহ কর্মসূচি ঘোষণা করেন সংগঠনের সাধারণ সম্পাদক প্রকৌশলী মো. হাফিজ উদ্দিন।
দাবি আদায়ে আন্দোলনে যাচ্ছে আইডিইবি
বিএসসি (পাস) কোর্সের সমান মর্যাদাসহ চার দফা দাবি আদায়ে আন্দোলন কর্মসূচি ঘোষণা করেছে ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি)।










