স্বাধীনতা পুরস্কার প্রাপ্ত গাইনোকোলজিস্ট ডা. এ এইচ এম তৌহিদুল আনোয়ার চৌধুরী (টি এ চৌধুরী) আর নেই। বার্ধক্যজনিত কারণে তিনি গতকাল রোববার (৯ মার্চ) দুপুরে নিজ বাসায় মারা গেছেন তিনি (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।
জানা গেছে, দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন অধ্যাপক ডা. টি এ চৌধুরী। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৭ বছর।
১৯৩৭ সালে জন্মগ্রহণ করা এএইচএম তৌহিদুল আনোয়ার চৌধুরী ১৯৬০ সালে ঢাকা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি অর্জন করেন। পরে তিনি এডিনবার্গ থেকে রয়্যাল কলেজ অব সার্জনসের ফেলোশিপ (এফআরসিএস) অর্জন করেন।
প্রসূতি ও স্ত্রীরোগ বিশেষজ্ঞ হিসেবে তিনি ২০১৭ সালে স্বাধীনতা পুরস্কার লাভ করেন।










