প্রতি বছরের মতো ২০২৪ সালের এসএসসি পরীক্ষার ফলাফলে অসাধারণ সাফল্যের ধারা বজায় রেখেছে রাজধানীর উত্তরায় অবস্থিত মাইলস্টোন কলেজ। এ বছর মাইলস্টোন কলেজ থেকে বাংলা মাধ্যম ও ইংরেজি ভার্সনে মোট ১ হাজার ৭৫০ জন এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে। পাসের হার শতভাগ। পাসকৃতদের মধ্যে জিপিএ ৫ পেয়েছে ১ হাজার ২৯৮ জন শিক্ষার্থী। জিপিএ ৫ অর্জনের হার ৭৪ দশমিক ১৭ শতাংশ।

বিজ্ঞান বিভাগ থেকে পরীক্ষায় অংশ নেয় ১ দশমিক ৫১৬ জন। পাসের হার শতভাগ, জিপিএ ৫ পেয়েছে ১ হাজার ২৬৯ জন। ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে পরীক্ষায় অংশ নেয় ২৩৪ জন। পাসের হার শতভাগ, জিপিএ ৫ পেয়েছে ২৯ জন।

মাইলস্টোন কলেজের অধ্যক্ষ মোহাম্মদ জিয়াউল আলম বলেন, ‘আমরা ছাত্র-ছাত্রীদের গুণগত মানের শিক্ষা প্রদানে প্রতিশ্রুতিবদ্ধ। ক্যালেন্ডার-ভিত্তিক নিয়মিত একাডেমিক পাঠদান, বিশেষ একাডেমিক কার্যক্রম এবং সহপাঠ্যক্রমিক কার্যক্রম আমাদের ছাত্র-ছাত্রীদের আশানুরূপ ফলাফল অর্জনে সহায়তা করে। মাইলস্টোন কলেজের প্রত্যাশা মতো ফলাফল লাভের জন্য প্রধান নিয়ামক হলো এখানকার শিক্ষক-শিক্ষিকাদের আন্তরিক প্রচেষ্টা।’ —বিজ্ঞপ্তি