দেশে গত ২৪ ঘণ্টা ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরো ২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরের ১ জানুয়ারি থেকে আজ শুক্রবার পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১৪১ জনে। আজ স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গু বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ৭৯০ জন। এবং মারা যাওয়া দুই জনের ১ জন ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকার এবং অপরজন চট্টগ্রাম বিভাগে।

স্বাস্থ্য অধিদপ্তরের দেয়া বিভাগভিত্তিক পরিসংখ্যান অনুযায়ী, গত একদিনে ঢাকা বিভাগে সবচেয়ে বেশি ২৪৯ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ ছাড়া চট্টগ্রাম বিভাগে ১৯৬ জন, ময়মনসিংহ বিভাগে ৭৩ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৬২ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৬১ জন, খুলনা বিভাগে ৬০ জন, রংপুর বিভাগে ৩৮ জন, রাজশাহী বিভাগে ৩৩ জন এবং বরিশাল বিভাগে ১৮ জন নতুন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

এ ছাড়া বিভাগভিত্তিক মৃত্যুর পরিসংখ্যান অনুযায়ী, খুলনা বিভাগে ২৫ জন, ময়মনসিংহ বিভাগে ১৪ জন, বরিশাল বিভাগে ১২ জন, চট্টগ্রাম বিভাগে ১০ জন, রাজশাহী বিভাগে ৬ জন এবং রংপুর ও সিলেট বিভাগে ১ জন করে মোট ২ জনের মৃত্যু হয়েছে।