বিএসসি (পাস) কোর্সের সমান মর্যাদাসহ চার দফা দাবি আদায়ে আন্দোলন কর্মসূচি ঘোষণা করেছে ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি)। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ১২-২৭ মে পর্যন্ত এ কর্মসূচি ঘোষণা করা হয়েছে। সংগঠনের কুমিল্লা শাখার উদ্যোগে গত শনিবার নগরীর কান্দিরপাড় কার্যালয়ে সংবাদ সম্মেলন আয়োজন করা হয়। এ সময় দাবি উপস্থাপনসহ কর্মসূচি ঘোষণা করেন সংগঠনের সাধারণ সম্পাদক প্রকৌশলী মো. হাফিজ উদ্দিন।
জেলা কমিটির সভাপতি প্রকৌশলী মো. মোখলেছুর রহমানের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন প্রকৌশলী মো. আলেক হোসেন জুয়েল, মো. গোলাম জিলানী, মো. রোকন উদ্দিন খন্দকার, মো. হাবিবুর রহমান, জসীম উদ্দীন, জাকির হোসেন ভূঁইয়া, আবদুল মতিন প্রমুখ।










