ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং অফিসারের মনোনয়নপত্র গ্রহণ ও বাতিল আদেশের বিরুদ্ধে তৃতীয় দিনে ৪১টি আপিল মঞ্জুর করেছে নির্বাচন কমিশন (ইসি)।  সোমবার (১২ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনের অডিটোরিয়ামে (বেইজমেন্ট-২) শুনানি শেষে এ তথ্য জানান ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ।

তিনি জানান, রিটার্নিং অফিসারের মনোনয়নপত্র গ্রহণ ও বাতিল আদেশের বিরুদ্ধে তৃতীয় দিনে মোট ৭১টি আপিল শুনানি হয়েছে। এরমধ্যে ৪১টি আপিল মঞ্জুর, ২৫টি আপিল নামঞ্জুর, চারটি আপিল অপেক্ষমান রাখা হয়েছে। এ ছাড়া পাবনা-২ আসনের আপিলের শুনানি হয়নি বলে ইসি সচিব জানান।

সব মিলিয়ে গত তিনদিনে আপিলের শুনানি শেষে ১৫০ জন প্রার্থিতা ফিরে পেয়েছেন বলে ইসির কর্মকর্তারা জানান। আগামীকাল মঙ্গলবার (১৩ জানুয়ারি) ২১১ থেকে ২৮০ নম্বর আপিলের শুনানি হবে।