চট্টগ্রামে ৫ কোটি টাকার সিগারেটের রাজস্ব জাল স্ট্যাম্প জব্দ করেছে নগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় ছাপার কাজে ব্যবহৃত চারটি মেশিন জব্দসহ পাঁচজনকে গ্রেফতার করা হয়। গত বুধবার রাতে নগরীর চান্দগাঁও থানা থেকে তাদের গ্রেফতার করা হয়। এসব জাল রাজস্ব স্ট্যাম্প তৈরি করে বিভিন্ন সিগারেট কোম্পানির কাছে বিক্রি করা হতো বলে জানিয়েছেন নগর গোয়েন্দা পুলিশের (ডিবি উত্তর) অতিরিক্ত উপকমিশনার শেখ সাব্বির হোসেন।
জাল স্ট্যাম্প জব্দ
চট্টগ্রামে ৫ কোটি টাকার সিগারেটের রাজস্ব জাল স্ট্যাম্প জব্দ করেছে নগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।










