কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (পরিকল্পনা বিভাগ) মো. মাহবুবুল হক পাটোয়ারী গতকাল সকালে গাজীপুরে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি) পরিদর্শন করেছেন। এ সময় বারির বিজ্ঞানী ও কর্মকর্তারা তাকে স্বাগত জানান এবং  মহাপরিচালক ড. দেবাশিষ সরকার তার কক্ষে সচিবের উদ্দেশে স্বাগত বক্তব্য রাখেন। পরে মাহবুবুল হক পাটোয়ারী বারির বিভিন্ন কেন্দ্র, বিভাগ, গবেষণাগার ও গবেষণা মাঠ ঘুরে দেখেন। এ সময় তিনি বিজ্ঞানীদের বিভিন্ন কর্মকাণ্ডের অগ্রগতি ও সাফল্য দেখে সন্তোষ প্রকাশ করেন।