যুক্তরাষ্ট্রের পণ্য বাণিজ্য ঘাটতি গত সেপ্টেম্বরে ২ দশমিক ১ শতাংশ বেড়েছে। এতে মোট ঘাটতির পরিমাণ দাঁড়িয়েছে ১৩ হাজার ৪৯০ কোটি ডলারে, যা ২০২৫ সালের মার্চের পর সর্বোচ্চ। বাণিজ্য বিভাগের গত সপ্তাহে প্রকাশিত তথ্যে এ চিত্র উঠে এসেছে।
দেশটির বাণিজ্য ঘাটতি আগস্টে ছিল ১ হাজার ৩২১ কোটি ডলার। বাজার বিশ্লেষকদের ধারণা ছিল ঘাটতি ১৩ হাজার ৪০ কোটি ডলারে সীমিত থাকবে।
যুক্তরাষ্ট্রের বাণিজ্য মন্ত্রণালয়ের তথ্যানুযায়ী, দেশটির গত মাসে পণ্য রফতানি আগের মাসের তুলনায় ৫৩ কোটি ডলার বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ৯২০ কোটি ডলারে। অন্যদিকে আমদানি বেড়েছে ৮১ কোটি ডলার। এতে আমদানির পরিমাণ দাঁড়িয়েছে ৩ হাজার ৪৪১ কোটি ডলারে। আমদানি রফতানির তুলনায় বেশি বাড়ায় বাণিজ্য ঘাটতি বেড়েছে। খবর আনাদোলু










