ব্যাংকের প্রধান কার্যালয়ের সভাকক্ষে গতকাল এ সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন পর্ষদ চেয়ারম্যান খাজা শাহরিয়ার। আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

সভায় পর্ষদ পরিচালক মো. শাহীন উল ইসলাম, মো. আবদুল ওয়াদুদ, অধ্যাপক ড. এম আবু ইউসুফ ও মোহাম্মদ আশরাফুল হাছান ও পর্যবেক্ষক হিসেবে বাংলাদেশ ব্যাংকের পরিচালক (আইবিআরপিডি) মুহাম্মদ আনিছুর রহমান উপস্থিত ছিলেন। এছাড়া অন্যদের মধ্যে ছিলেন আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. রাফাত উল্লা খান এবং কোম্পানি সচিব (ভারপ্রাপ্ত) মোহাম্মদ মনিরুজ্জামান।