এ উপলক্ষে গতকাল নতুন কার্যালয়ে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। সাউথইস্ট ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আধুনিক ব্যাংকিং সেবার পরিধি সম্প্রসারণের লক্ষ্যে শাখাটি নতুন ঠিকানায় স্থানান্তর করা হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে সাউথইস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. খালিদ মাহমুদ খান এবং অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আবিদুর রহমান চৌধুরী উপস্থিত ছিলেন। এছাড়া অন্যদের মধ্যে ছিলেন ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তা, স্থানীয় ব্যবসায়ী, গ্রাহক ও গণ্যমান্য ব্যক্তিরা।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, নতুন ঠিকানায় স্থানান্তরিত কারওয়ান বাজার শাখায় গ্রাহকদের তথ্যপ্রযুক্তি সমৃদ্ধ প্রচলিত ব্যাংকিং সেবার পাশাপাশি ইসলামিক ব্যাংকিংয়ের সব আধুনিক ও প্রযুক্তিভিত্তিক সেবা দেয়া হবে।