রিমোট ওয়ার্কিং বা দূরবর্তী অবস্থান থেকে কাজ করার বিষয়টি আইনি কাঠামোয় আনতে শিগগিরই নতুন আইন পাস করার ঘোষণা দিয়েছে কর্তৃপক্ষ। ভিক্টোরিয়ার রাজধানী ও অস্ট্রেলিয়ার বৃহত্তম শহর মেলবোর্ন বড় বড় অনেক প্রতিষ্ঠানের প্রধান কেন্দ্র। এর মধ্যে বিএইচপি, রিও টিন্টো, এএনজেড ব্যাংক, টেলস্ট্রার মতো শীর্ষস্থানীয় কোম্পানি এবং দেশের বৃহত্তম পেনশন ফান্ডগুলোর সদর দপ্তর অবস্থিত। ভিক্টোরিয়ার লেবার সরকারের প্রস্তাব অনুযায়ী, আগামী সেপ্টেম্বর থেকে সরকারি ও বেসরকারি খাতের কর্মীরা সপ্তাহে দুদিন ‘যেখানে সম্ভব সেখান থেকে’ কাজ করার আইনি অধিকার পাবেন। খবর রয়টার্স