পাশাপাশি বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীদের পরিবহন সুবিধা নিশ্চিতে দুটি বাস হস্তান্তর করেছে ব্যাংক কর্তৃপক্ষ। এ উপলক্ষে শাবিপ্রবির মিনি অডিটোরিয়ামে সম্প্রতি এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। পূবালী ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল এ তথ্য জানানো হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শাবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. এএম সারওয়ারউদ্দিন চৌধুরী। সম্মানিত অতিথি হিসেবে ছিলেন ব্যাংকটির পরিচালক রুমানা শরীফ ও রানা লায়লা হাফিজ এবং এমডি ও সিইও মোহাম্মদ আলী। বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়টির উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সাজেদুল করিম, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ইসমাইল হোসাইন, রেজিস্ট্রার সৈয়দ ছলিম মোহাম্মদ আব্দুল কাদির ও পূবালী ব্যাংকের সিলেট প্রিন্সিপাল অফিসের মহাব্যবস্থাপক চৌধুরী মো. শফিউল হাসান। সভাপতিত্ব করেন শাবিপ্রবির পরিবহন প্রশাসক অধ্যাপক অধ্যাপক ড. এএফএম জাকারিয়া।
অনুষ্ঠানে পূবালী ব্যাংকের এমডি ও সিইও মোহাম্মদ আলী বলেন, ‘আমরা কেবল ব্যাংকিং সেবাতেই নয়, বরং দেশের শিক্ষা ও মানবসম্পদ উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে প্রতিশ্রুতিবদ্ধ। শিক্ষার্থীদের জন্য আধুনিক ব্যাংকিং সুবিধা এবং উন্নত পরিবহন ব্যবস্থা নিশ্চিত করার এ উদ্যোগ পূবালী ব্যাংকের সামাজিক দায়বদ্ধতারই একটি অংশ।’ ভবিষ্যতেও দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর পাশে থেকে জনকল্যাণমূলক এমন কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান তিনি।










