শস্য আহরণের পূর্বাভাস অপরিবর্তিত রেখেছে রাশিয়া। চলতি বছর প্রতিকূল আবহাওয়ার কারণে দেশটির প্রধান কৃষি অঞ্চলগুলোয় ফসল উত্তোলন ব্যাহত হতে পারে। তা সত্ত্বেও এ মৌসুমে ১৩ কোটি ২০ লাখ টন শস্য আহরণের পূর্বাভাস দেয়া হয়েছে। রাশিয়ার উপপ্রধানমন্ত্রী দিমিত্রি পত্রুশেভ এ কথা জানিয়েছেন। খবর হেলেনিক শিপিং নিউজ।

দিমিত্রি পত্রুশেভ জানান, রাশিয়ার ৫৫টি অঞ্চলের কৃষক নতুন ফসল তোলার কাজ শুরু করেছেন। গত বছরের তুলনায় এ বছর ফসল তোলার গতি দ্বিগুণ বেড়েছে। এরই মধ্যে ৪০ শতাংশ শস্য ও মোটরের খেত কাটা হয়েছে এবং প্রায় ৬ কোটি ৪০ লাখ টন ফসল সংগ্রহ করা হয়েছে।

রাশিয়ায় চলতি বছর বসন্তকালীন তুষারপাত, বন্যা ও গ্রীষ্মকালে অতিরিক্ত গরমের কারণে প্রধান কৃষি অঞ্চলগুলোর শস্য আহরণ ব্যাহত হয়েছে। রাশিয়া বিশ্বের শীর্ষ গম উৎপাদনকারী দেশ।