রাজধানীর একটি হোটেলে সম্প্রতি এক অনুষ্ঠানে এ স্বীকৃতি দেয়া হয়।

ইলেকট্রোমার্টের এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল জানানো হয়, গ্রাহকদের উন্নত প্রযুক্তির পণ্য, ভালো পরিষেবা ও উন্নত মানের রিটেইল পণ্যের সরবরাহ নিশ্চিত করার জন্য ‘বেস্ট রিটেইলার ইলেকট্রনিকস’ শীর্ষক পুরস্কার পেয়েছে প্রতিষ্ঠানটি। পাশাপাশি শক্তিশালী লক্ষ্যমাত্রা নির্ধারণ, গ্রাহকদের চাহিদার সামঞ্জস্য রক্ষা এবং সাশ্রয়ী মূল্যে বিশ্বমানের পণ্য ও সেবা সরবরাহের জন্য দেয়া হয়েছে ‘ইমার্জিং রিটেইলার অব দ্য ইয়ার’ শীর্ষক সম্মাননা। এছাড়া দেশের ইলেকট্রনিকস পণ্যের বাজারে সবচেয়ে প্রশংসিত খুচরা বিক্রেতা হিসেবে ‘মোস্ট অ্যাডমায়ারড রিটেইলার’-এর স্বীকৃতি পেয়েছে ইলেকট্রোমার্ট।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, ইলেকট্রোমার্ট ২৫ বছরের বেশি সময় ধরে দেশের বাজারে বিশ্বমানের কনকা, গ্রী ও হাইকো ব্র্যান্ডের ইলেকট্রনিকস পণ্য পৌঁছে দিচ্ছে। এ অবস্থায় রিটেইল অ্যাওয়ার্ডসের স্বীকৃতি গ্রাহকদের নতুন দায়বদ্ধতা সৃষ্টি করেছে, যা প্রতিষ্ঠানটির আগামীর পথ চলাকে আরো দায়িত্বশীল ও অনুপ্রেরণা জোগাবে।