বেনাপোল বন্দরের সিঅ্যান্ডএফ অ্যাসোসিয়েশনের নির্বাচন ৪৫ দিনের মধ্যে সম্পন্নের নির্দেশ দিয়ে চিঠি পাঠিয়েছে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়। ছয় বছর ধরে এখানে কোনো নির্বাচন হয়নি। এতে অসন্তোষ প্রকাশ করেছেন ভোটাররা।
এদিকে নানা প্রতিবন্ধকতায় এ সময়ের মধ্যে নির্বাচন অনিশ্চিত দেখা যাচ্ছে। গণতান্ত্রিক অধিকার প্রয়োগে আর বাণিজ্যিক স্বার্থে দ্রুত ভোট চাইছেন সাধারণ ভোটাররা।
তবে অ্যাসোসিয়েশনের সংশ্লিষ্টরা বলছেন, করোনার প্রভাবসহ সাংবিধানিক জটিলতায় এতদিন নির্বাচন সম্ভব হয়নি। নিয়মনীতি মেনে দ্রুত নির্বাচন সম্পন্নের চেষ্টা করবেন।










