‘আ নিউ গ্লোবাল গ্রোথ স্টোরি’ শীর্ষক থিমে ‘কাতার ইকোনমিক ফোরাম’-এর সম্মেলন শুরু হয়েছে। ব্লুমবার্গের সহযোগিতায় গতকাল দোহায় আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করা হয়। এ সম্মেলনে রাষ্ট্র ও সরকারপ্রধান, মন্ত্রী এবং বিভিন্ন প্রতিষ্ঠানের সিইওসহ উচ্চ পর্যায়ের ব্যক্তিরা জ্বালানি, বাণিজ্য ও প্রযুক্তিসংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করবেন। উদ্বোধনী অনুষ্ঠানে ব্লুমবার্গ এলপি ও ব্লুমবার্গ ফিলানথ্রোপিসের প্রতিষ্ঠাতা মাইকেল আর ব্লুমবার্গ জানিয়েছেন, বার্ষিক ফোরামে ১০০টি দেশের নির্মাতা ও নেতারা জড়ো হবেন। আনাদোলু এজেন্সি
কাতার ইকোনমিক ফোরামের বার্ষিক সম্মেলন শুরু
‘আ নিউ গ্লোবাল গ্রোথ স্টোরি’ শীর্ষক থিমে ‘কাতার ইকোনমিক ফোরাম’-এর সম্মেলন শুরু হয়েছে।










