নতুন প্রজন্মকে বিজ্ঞানচর্চায় উদ্বুদ্ধ করতে সারা দেশের স্কুল শিক্ষার্থীদের জন্য তৃতীয়বারের মতো বিজ্ঞান উৎসব ২০২৪ আয়োজন করতে যাচ্ছে বিকাশ ও শীর্ষস্থানীয় বিজ্ঞানবিষয়ক ম্যাগাজিন বিজ্ঞানচিন্তা। যৌথ এ আয়োজনের লক্ষ্যে সম্প্রতি বিকাশের সঙ্গে বিজ্ঞানচিন্তার একটি চুক্তি স্বাক্ষরিত হয়। রাজধানীর কারওয়ান বাজারে বিজ্ঞানচিন্তার প্রধান কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে বিকাশের চিফ এক্সটার্নাল অ্যান্ড করপোরেট অ্যাফেয়ার্স অফিসার মেজর জেনারেল শেখ মো. মনিরুল ইসলাম (অব.) এবং বিজ্ঞানচিন্তার সম্পাদক আব্দুল কাইয়ুম নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তি স্বাক্ষর করেন।
শুরু হচ্ছে বিজ্ঞান উৎসবের তৃতীয় আসর
নতুন প্রজন্মকে বিজ্ঞানচর্চায় উদ্বুদ্ধ করতে সারা দেশের স্কুল শিক্ষার্থীদের জন্য তৃতীয়বারের মতো বিজ্ঞান উৎসব ২০২৪ আয়োজন করতে যাচ্ছে বিকাশ ও শীর্ষস্থানীয় বিজ্ঞানবিষয়ক ম্যাগাজিন বিজ্ঞানচিন্তা।










