কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় দ্য ঢাকা মার্কেন্টাইল কো-অপারেটিভ ব্যাংক লিমিটেডের (ডিএমসিবি) ১৪৬তম নাগেশ্বরী শাখা উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মো. মোস্তফা জামান। অনুষ্ঠানটিতে সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা গ্রুপ ক্যাপ্টেন আবু জাফর চৌধুরী। এছাড়া উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির পরিচালক, উপদেষ্টা ও ঊর্ধ্বতন কর্মকর্তা-কর্মচারীরা।