ইভলভিং গ্লোবাল রেগুলেটরি ল্যান্ডস্কেপ রিলেটিং টু কার্বন এমিশনস অ্যান্ড সাসটেইনেবিলিটি’ শীর্ষক কর্মশালাটি কর্মকর্তা ও গ্রাহকদের টেকসই উন্নয়ন ও কার্বন নিঃসরণ-সংক্রান্ত বৈশ্বিক নিয়ন্ত্রক কাঠামো সম্পর্কে জ্ঞান ও সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে আয়োজন করা হয়। কর্মশালায় ইউরোপীয় ইউনিয়ন প্রবর্তিত সিবিএএম, সিএসআরডি, ইএসপিআর ও ডিপিপির মতো গুরুত্বপূর্ণ নিয়ন্ত্রক কাঠামো নিয়ে বিস্তারিত আলোচনা হয়। গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

কর্মশালা উদ্বোধন করেন ব্যাংকের এএমডি ও সাসটেইনেবল অর্থায়ন কমিটির প্রধান আব্দুস সালাম। বিশেষ অতিথি ছিলেন ডিএমডি ও প্রধান ঝুঁকি কর্মকর্তা মো. শাহিদুল ইসলাম এবং ডিএমডি ও হোলসেল ব্যাংকিং ডিভিশন প্রধান মোহাম্মদ জাহাঙ্গীর আলম। মূল বক্তব্য উপস্থাপন করেন মিসেলিওডেটার সিনিয়র কনসালট্যান্ট প্রকৌশলী এবিএম মিজানুর রহমান, যিনি বাংলাদেশের রফতানিমুখী তৈরি পোশাক শিল্পের ওপর এসব নিয়ন্ত্রণের সম্ভাব্য প্রভাব ও প্রস্তুতির দিক তুলে ধরেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এসএভিপি সাজিয়া আফরিন আতিক, সমন্বয়ে ছিলেন এসএভিপি মো. আফজাল হোসেন এবং সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সাসটেইনেবল অর্থায়ন ইউনিটের প্রধান মোহাম্মদ প্রশান্ত সামির।