গতকাল রাজধানীর ইসলামী ব্যাংক টাওয়ারে এ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইবিসিএমএল পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মোহাম্মদ খুরশীদ ওয়াহাব। সভায় উপস্থিত ছিলেন কোম্পানির পরিচালক এসএম আব্দুল হামিদ ও মো. আলতাফ হুসাইন। এছাড়া অনুষ্ঠানে প্রতিষ্ঠানের ম্যানেজিং ডিরেক্টর ও সিইও আবু সাঈদ মো. নাহিদ ও কোম্পানি সেক্রেটারি (চলতি দায়িত্ব) মো. সাইফুল ইসলাম উপস্থিত ছিলেন। অন্যান্য পরিচালক ও শেয়ারহোল্ডার ভার্চুয়াল প্লাটফর্মের মাধ্যমে সংযুক্ত ছিলেন। এ সময় ২০২৫ সালের বার্ষিক আর্থিক বিবরণী অনুমোদন করেন শেয়ারহোল্ডাররা। এছাড়া সভায় প্রতিষ্ঠানের ব্যবসায়িক সফলতাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ নীতিনির্ধারণী বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। —বিজ্ঞপ্তি
ইসলামী ব্যাংক ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেডের ১৬তম এজিএম অনুষ্ঠিত
ইসলামী ব্যাংক ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেডের (আইবিসিএমএল) ১৬তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে।










