দেশের নির্মাণসামগ্রী ও বিল্ডিং ম্যাটেরিয়ালস খাতের প্রতিষ্ঠান এনপলি গ্রুপের বার্ষিক পরিবেশক সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি রাজধানীর ডিএসই কনভেনশন সেন্টারে দিনব্যাপী এ সম্মেলনে দেশের বিভিন্ন অঞ্চল থেকে ৪৫০-এরও বেশি পরিবেশক অংশ নেন।
সম্মেলনে এনপলি পাইপ অ্যান্ড ফিটিংস, ডোর অ্যান্ড শিট, ওয়াটার ট্যাংক, বাথরুম ফিটিংস ও হাউজহোল্ড বিভাগের চলমান কার্যক্রম, বাজার সম্প্রসারণের কৌশল, নতুন পণ্য এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে পরিবেশকদের সঙ্গে আলোচনা করা হয়। পাশাপাশি পরিবেশক, রিটেইলার ও মিস্ত্রিদের পেশাগত উন্নয়নে গৃহীত বিভিন্ন উদ্যোগ তুলে ধরা হয়।
অনুষ্ঠানে প্রতিষ্ঠানের ব্যবসায়িক সাফল্যে অবদানের স্বীকৃতিস্বরূপ জাতীয় ও আঞ্চলিক পর্যায়ের সেরা পরিবেশকদের সম্মাননা স্মারক দেয়া হয়।
সম্মেলনে এনপলি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক রিয়াদ মাহমুদ, পাইপ গ্রুপের প্রধান পরিচালন কর্মকর্তা (সিওও) লোকমান হাকিম, ডোর গ্রুপের উপমহাব্যবস্থাপক মোহাম্মদ নজরুল ইসলাম, ট্যাংক ও হাউজহোল্ড গ্রুপের সিওও মো. আফজাল হোসেন, বিক্রয় বিভাগের প্রধান শেখর কুমার সাহা, রাজিব কুমার বণিক ও পিজুস মণ্ডল এবং হেড অব মার্কেটিং রকিব আহমেদসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সম্মেলনে রিয়াদ মাহমুদ বলেন, পরিবেশকরাই এনপলি গ্রুপের অন্যতম গুরুত্বপূর্ণ ব্যবসায়িক অংশীদার। গ্রাহকসেবার মানোন্নয়ন, ব্যবসার পরিধি সম্প্রসারণ এবং দীর্ঘমেয়াদি অংশীদারত্ব আরো শক্তিশালী করার মাধ্যমে দেশের নির্মাণসামগ্রী শিল্পে বৃহত্তর ভূমিকা রাখতে চায় প্রতিষ্ঠানটি। তিনি বলেন, আন্তর্জাতিক মানসম্পন্ন নির্মাণসামগ্রী সাধারণ মানুষের কাছে সহজলভ্য করতে এনপলি ধারাবাহিকভাবে নতুন প্রযুক্তি, উদ্ভাবন ও পণ্যের গুণগত মান উন্নয়নে কাজ করছে।










