ব্যাংকের প্রধান কার্যালয়ের কনফারেন্স কক্ষে গতকাল এ সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন সোনালী ইনভেস্টমেন্টের চেয়ারম্যান ও সোনালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. শওকত আলী খান। ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সভায় আরো উপস্থিত ছিলেন সোনালী ইনভেস্টমেন্টের পরিচালক খান ইকবাল হোসেন, মোহাম্মদ মিজানুর রহমান ও মো. ইকবাল হোসেন এবং সিইও আশরাফুল হায়দার চৌধুরী। এছাড়া অন্যদের মধ্যে ছিলেন সোনালী ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মো. আবু সাঈদ, মো. রেজাউল করিম ও মো. রফিকুল ইসলাম।